ads

শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাফুফে নির্বাচনে অংশ নেবেন না কাজী সালাউদ্দিন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ

আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন হবে। ওই নির্বাচনে অংশ নেবেন না সাবেক ফুটবলার ও বর্তমান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। শনিবার এক সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন তিনি।ৎ

Shamol Bangla Ads

সালাউদ্দিন বলেন, বাফুফের যে নির্বাচন আসছে, ২৬ অক্টেবরে; আমি এই নির্বাচনে প্রতিযোগিতা করবো না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্য এসেছি।

কাজী সালাউদ্দিন চার মেয়াদে বাফুফের সভাপতি হয়েছেন এবং ১৬ বছর দেশের ফুটবল তার হাতে ছিল। তিনি দায়িত্ব পালনের বিষয়ে বলেন, আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যে এমন সুযোগ আমার জীবনে এসেছে।

Shamol Bangla Ads

সালাউদ্দিন জানান, ফিফার কাছে বাফুফের নির্বাচন পেছানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ফিফা তা নাকচ করে দিয়েছে। চিঠির উত্তরে ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, নির্বাচক একদিনও পেছানো হবে না।

নির্বাচনে অংশ নিচ্ছেন না জানিয়ে বাফুফে সভাপতি আরও জানান, তিনি ১৬ বছর ফেডারেশনে ছিলেন। এই সময়ে তার সঙ্গে অনেক কিছু নিয়ে অনেকের ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। তিনি কিছু মনে রাখছেন না এবং অন্যদেরও কিছু মনে না রাখার জন্য অনুরোধ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!