ads

সোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মাদক-ঘুষ বাণিজ্যের অভিযোগে ইউপি সদস্যের গ্রেফতার দাবিতে মানববন্ধন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
সেপ্টেম্বর ২, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ণ

মাদক, ঘুষ বাণিজ্য ও নারী কেলেঙ্কারীসহ নানা অপকর্মে সম্পৃক্ততার অভিযোগে ইউপি সদস্যের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ছাত্র-জনতা ও এলাকাবাসী। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় বাজারে আয়োজিত মানব বন্ধনে এ দাবি জানানো হয়। পরে রবিবার সকালে তারা অভিযুক্ত ইউপি সদস্যের অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

Shamol Bangla Ads

অভিযুক্ত ওই ইউপি সদস্যের নাম আবুল হাশেম। তিনি উপজেলার বাঘবেড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য।

এলাকাবাসী ও ছাত্র জনতার-ব্যানারে আয়োজিত মানব বন্ধনে অভিযোগ করা হয়, উপজেলার বাঘবেড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাশেম দীর্ঘদিন যাবত এলাকায় নারী কেলেঙ্কারী, সরকারী নানা সেবার প্রদানের ক্ষেত্রে ঘুষবাণিজ্য এবং মাদক ব্যবসা করে আসছে। হাশেম এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত এবং নারী কেলেঙ্কারীসহ মাদকের একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, আবুল হাশেম এলাকার উঠতি যুবসমাজকে মাদক ব্যবসায় সম্পৃক্ত করে যুব সমাজ ধ্বংস করছেন বলেও অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে।

Shamol Bangla Ads

মানব বন্ধনে আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন- ফজলুল হক খোকা, জহরুল ইসলাম জুয়েল, লাল মিয়া ও দুদু মিয়া।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!