দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : “কবিতা হোক দিগন্তের সেতুবন্ধন”এই মূল সূরকে মাথায় রেখে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম সুসং কবিতা উৎসব। দুর্গাপুর সাহিত্য সমাজের সভাপতি ও কবিতা উৎসব আহবায়ক নাজমূল হুদা সারোয়ার ও সদস্য সচিব শাওন হাসান এর নিরলস প্রচেষ্টায় দুর্গাপুর অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হতে যাচ্ছে সপ্তমবারের মতো দেশবরেণ্য ভারত-বাংলাদেশ কবিদের নিয়ে সুসং কবিতা উৎসব।
সকাল সারে ১০টায় এ উৎসবের শুভ উদ্বোধন হবে। এ সময় কবি আশিস স্যান্যাল,কবি মোশাররাফ করিম,কবি জাহাঙ্গীর ফিরোজ,কবি ফরিদ আহাম্মেদ দুলাল,কবি মাহমুদ কামাল,কবি সোহরাব পাশা,কবি রইস মনরম,কবি জাহাঙ্গীর আলম জাহান উপস্থিত থাকবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনুষ্টানে কবি টুকন ঠাকুরকে একুশ শতকের স্রোত সাহিত্য পুরস্কার প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উলেখ রয়েছে। দিনব্যপি কবিদের এই মিলন মেলায় আলোচনা,পুরস্কার বিতরণ,কবিতা পাঠ,কবিতা বিষয়ক কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।




