শেরপুরে ডায়নামিক আইটি ইনস্টিটিউট আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণার্থীদের কোর্স সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট শনিবার দুপুরে শহরের কলেজ মোড় এলাকায় প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইসিটি কর্মকর্তা মো. তারেকুল ইসলাম।

প্রতিষ্ঠানের পরিচালক আব্দুস সাত্তার রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও আইটি উদ্যোক্তা মো. মিনহাজ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সার্বিক দিক দিয়ে বাংলাদেশের মধ্যে পিছিয়ে পড়া শেরপুর জেলাকে আইটিতে সর্বোচ্চ পর্যায়ে এগিয়ে নেয়া সম্ভব হবে। কারণ তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিং/ আউটসোর্সিং এ ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে। ডায়নামিক আইটি পরিবার শেরপুর জেলায় ঘরে ঘরে আইটি এক্সপার্ট ও ফ্রিল্যান্সিং তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডায়নামিক আইটি ইনস্টিটিউটের পরিচালক আব্দুল সাত্তার রনি বলেন, আমি ২০১০ সাল থেকে জেলায় দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি আমার প্রতিষ্ঠানের দুটি ক্যাম্পাস থেকে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন ট্রেডে ৩/৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, বেসিক প্রোগ্রামিং সহ প্রায় ১০টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আমার এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি /বেসরকারি অফিসে চাকুরী পাওয়াসহ ব্যক্তিগত উদ্যোগে আউটসোর্সিং এর মাধ্যমে আয় করে যাচ্ছে। আগামী দিনে শেরপুর জেলায় বেকারত্ব দূর করতে এবং আইটি সেক্টরকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠান শেষে এবারের বোর্ড সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ১৪০ জন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়। ওইসময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




