ads

বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফায়ার সার্ভিস স্টেশনকে আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহারের অনুমতি

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২২, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ

ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর মত দেশের অন্যান্য বন্যাকবলিত এলাকার ফায়ার সার্ভিসের স্টেশনগুলোকে আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার করতে পারবেন দুর্গতরা। সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস থেকে ২১ আগস্ট বুধবার মধ্যরাতে ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায় সংস্থাটি।

Shamol Bangla Ads

এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, বন্যাকবলিত এলাকায় উদ্ধার বিষয়ে মনিটরিং সেল চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কেন্দ্রীয়ভাবে অধিদপ্তরে স্থাপিত এই মনিটরিং সেলের কার্যক্রম বুধবার বিকাল থেকে শুরু হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল প্রেরিত এক প্রেস বার্তায় জানানো হয়েছে, সারাদেশের বন্যা কবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর ০২-২২৩৩৫৫৫৫৫ চালু থাকবে। পাশাপাশি মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ০১৭১৩-০৩৮১৮১ মোবাইল নম্বর ব্যবহার করা যাবে। এর পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও ফায়ার সার্ভিসের এ সংক্রান্ত সেবা গ্রহণ করা যাবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, মনিটরিং সেলের পাশাপাশি বন্যা কবলিত এলাকার ফায়ার স্টেশনসমূহ এবং বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমেও সেবাগ্রহণকারী সকলেই দিবারাত্রি ২৪ ঘণ্টা বন্যা-সংক্রান্ত দুর্যোগে উদ্ধার বিষয়ক সেবা গ্রহণ করতে পারবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!