ads

শুক্রবার , ১৬ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারীদের বিশ্বকাপ: বিসিবি সময় চায়, আগ্রহী আমিরাত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৬, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ

অক্টোবরে বসবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। আসরটির আয়োজক বাংলাদেশ। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আসরটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি টুর্নামেন্টটি আয়োজন করতে চায়। সেজন্য আইসিসির কাছে সময় চেয়েছে।

Shamol Bangla Ads

অন্য দিকে বিসিসিআই জানিয়েছে, আইসিসির পক্ষ থেকে তাদের আসরটি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা নাকচ করে দিয়েছে। এখন নারীদের টি-২০ বিশ্বকাপ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

তবে আইসিসি খুব বেশি সময় বিসিবিকে দিতে পারবে বলে মনে হচ্ছে না। সংবাদ মাধ্যম জানিয়েছে, বিসিবিকে ২০ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। আগে সিদ্ধান্ত জানানোর সময় ছিল ১৫ আগস্ট। ওই দিন আইসিসির একটি মিটিং রাখা হয়েছে। আরব আমিরাত ছাড়াও শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে মেয়েদের বিশ্বকাপ আয়োজনে আগ্রহী বলে জানা গেছে। তবে ক্রিকেট কাঠামো ও কন্ডিশনের কারণে আরব আমিরাতকে এগিয়ে রাখা হচ্ছে।

Shamol Bangla Ads

এর আগে বিসিবির পক্ষ থেকে সেনাপ্রধানের কাছে টি-২০ বিশ্বকাপ আয়োজনের জন্য নিরাপত্তা চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। তখন অবশ্য বিসিবিতে সভাপতি নাজমুল হাসান পাপন ছিলেন। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। আগে থেকেই দেশের বাইরে থাকা পাপন দেশে ফেরেননি। তিনি পদত্যাগ করতে সম্মত বলে জানিয়েছেন। তিনি পদত্যাগ করলেই বিসিবি বিশ্বকাপ আয়োজন করতে পারবে বিষয়টি এমন নয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!