ads

মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশের কার্যক্রম পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

জুবাইদুল ইসলাম
আগস্ট ১৩, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ

শেরপুরে পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ মো. আবিদ হোসেন। ১৩ আগস্ট মঙ্গলবার দুপুরে তিনিসহ ময়মনসিংহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তারা শেরপুর সদর থানা পরিদর্শন করেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ পুলিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

Shamol Bangla Ads

রেঞ্জের ডিআইজি শাহ মো. আবিদ হোসেন হামলা, ভাংচুর ও অগ্নিকাণ্ডে ধ্বংসস্তুপে পরিণত হওয়া শেরপুর সদর থানার ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। ওইসময় তিনি সদর থানায় কর্মরত সকল পুলিশ সদস্য এবং তাদের পরিবারের খোঁজখবর নেন এবং পুলিশের মনোবল ধরে রাখতে তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেঞ্জ ডিআইজি বলেন, সকল প্রতিকূলতা কাটিয়ে পুলিশ নতুন উদ্যমে কাজে ফিরেছে। পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করবে। পুলিশ দ্বারা সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে মনোযোগ দিতে হবে। তিনি সকলকে মানবিক ও জনগণের বন্ধু হয়ে কাজ করার নির্দেশ দেন। তিনি আরও বলেন, সারাদেশে ঘটে যাওয়া সকল হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে সুবিচার নিশ্চিত করতে কাজ করবে বাংলাদেশ পুলিশ।

Shamol Bangla Ads

ওইসময় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার (অপারেশন) খন্দকার নজমুল হাসান, শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হােসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আরাফাতুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দুপুরে বিক্ষুব্ধ জনতা শেরপুর সদর থানায় আক্রমণ করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করায় সেদিন থেকেই থানার সকল প্রকার পুলিশিং কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে শেরপুরের পুলিশ সুপার ৯ আগস্ট থেকে নিজ কার্যালয়ের একটি অংশে শেরপুর সদর থানায় কার্যক্রম সীমিত আকারে শুরু করেন। সদর থানার অবকাঠামো মেরামতের কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই থানা ভবনে সকল কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Need Ads
error: কপি হবে না!