ads

শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৩ উপদেষ্টাসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ড. ইউনূস

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৯, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে চলমান বৃষ্টির মধ্যে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তাঁর সঙ্গে আরও ১৩ উপদেষ্টা ভাষাশহীদদের শ্রদ্ধা জানান। এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ড. মুহাম্মদ ইউনূস।

Shamol Bangla Ads

গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ জন সদস্য শপথ গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর এক নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার করেন ড. ইউনূস। এদিন বেলা ২টার পর দেশে ফেরেন তিনি। দেশে ফিরে তিনি বলেন, ‘আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন বিজয় দিবস সৃষ্টি করল, সেটি সামনে রেখে এবং আরও মজবুত করে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা এটি সম্ভব করেছে, যে তরুণ সমাজ; তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আজ আমার পাশে আছে।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, তারা এ দেশকে রক্ষা করেছে, এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে। পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলতে পারে, সেটিই আমাদের শপথ। সেই শপথ আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই।

Shamol Bangla Ads

এর আগে মঙ্গলবার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!