ads

বুধবার , ৭ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুলিশের নতুন আইজিপি ময়নুল ইসলাম

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৭, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল, ঢাকার কমান্ড্যান্ট (সুপারনিউমারি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. ময়নুল ইসলাম।

Shamol Bangla Ads

৬ আগস্ট মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নিয়োগ বাতিল ও মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

এর আগে বিকেলে অজ্ঞাতপরিচয় স্থান থেকে এক ভিডিও বার্তা দেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের যেসব সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহত অবস্থায় বিভিন্ন স্থানে যাঁরা আছেন, তাঁদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে পুলিশের নিষ্ঠুর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এতে দেশব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়ে।

Shamol Bangla Ads

পরে অসহযোগ আন্দোলনে ছাত্র-জনতার আক্রমণের শিকার হয় পুলিশ। শেখ হাসিনা গত সোমবার পদত্যাগ করে দেশ ছাড়লে বিভিন্ন থানায় ও পুলিশের স্থাপনায় হামলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Need Ads
error: কপি হবে না!