ads

রবিবার , ১০ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাচ্য-পাশ্চাত্যের সংযোগে দেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৬৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রাচ্য ও পাশ্চাত্যের সংযোগস্থল হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ ক্ষেত্রে কোস্ট গার্ডকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ১০ মার্চ রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

Shamol Bangla Ads

তিনি বলেন, কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য ইতোমধ্যে এভিয়েশন ইউনিট গড়ে তোলার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না। প্রত্যেকেই একটি ঠিকানা পাবে, উন্নত জীবন পাবে। সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে বাংলাদেশের সমুদ্রসীমা অর্জন বিশ্বের কাছে দৃষ্টান্ত। ১৯৭৫ সালের পর কোনো সরকারই সমুদ্রসীমার অধিকার নিশ্চিতে পদক্ষেপ নেয়নি। পরে আওয়ামী লীগ সরকার এ বিষয়ে উদ্যোগ নেয় এবং সমুদ্রসীমার অধিকার নিশ্চিত করে। সমুদ্রসীমায় যে সম্পদ রয়েছে, তা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন, এ জন্য ইতোমধ্যে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনোমি ঘোষণা করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিস্যাট নেট কমিউনিকেশন সিস্টেমসহ ৫টি স্টেশন ও একটি আউটপোস্টের উদ্বোধন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দক্ষতা নির্ভর কাজের জন্য প্রার্থী পাওয়া যাচ্ছে না:… পরবর্তী সংবাদ পাবনাতেই হবে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads