ads

মঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোটাবিরোধী আন্দোলনের নামে চেতনাবিরোধী শ্লোগান : শেরপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
জুলাই ১৬, ২০২৪ ১:২০ অপরাহ্ণ

কোটাবিরোধী আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শ্লোগানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শেরপুরের মুক্তিযোদ্ধারা।

Shamol Bangla Ads

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেপুর জেলা ইউনিট কমান্ডের আয়োজনে ১৬ জুলাই মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের রঘুনাথবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ওইসময় মানববন্ধনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা ‘একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠুক আরেকবার’, ‘তুমি কে আমি কে, বাঙালী বাঙালী’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘একাত্তরের রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়’ প্রভৃতি শ্লোগান দিতে থাকেন।

Shamol Bangla Ads

সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো’র নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচিতে সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন, মো. শহীদুর রহমান শহীদ এবং অন্যান্য মুক্তিযোদ্ধাগণ ছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরাও অংশগ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!