শেরপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুলাই রবিবার সকালে শেরপুর শহরের টাউন হল অডিটরিয়ামে জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক মনি।
শহর জাতীয় পার্টির সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহ্ মোহাম্মদ হারুন জিলানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম ঠান্ডা, জেলা আইনজীবী ফেডারেশনের সভাপতি এডভোকেট মো. আব্দুল কাদের খান, জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম, শহর জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ আলী, শহর জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুন্নাফ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এস এ বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল আলম আকন্দ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জেসমুল হুদা লেবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মানিক কর্মকার।

ওইসময় জেলা ও উপজেলাসহ জাতীয় পার্টির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




