আমতলী (বরগুনা) প্রতিনিধি : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে সরকারদলীয় প্রার্থীর সাথে প্রতিদ্ব›িদ্বতার পাশাপাশি সাধারন ভোটাদের নির্বাচনমূখী করারা চ্যালেঞ্জও মোকাবেলা করতে হচ্ছে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেনকে। সারা দেশের মতো বরগুনা -১ আসনের (বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা) অধীনের আমতলী ও তালতলীর ভোটারদের মধ্যে নির্বাচনের শুরুতে তেমন আগ্রহ না দেখা গেলেও সে অবস্থার পরিবর্তন হচ্ছে বলে স্থানীয় ভোটাররা জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় আমতলী ডিগ্রি কলেজ মাঠে আমতলী উপজেলার শেষ নির্বাচনী জনসভায় সাবেক সাংসদ মোরগ প্রতিকে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, তিনি নির্বাচন করছেন না। লুঠ-পাট দূর্নীতির বিরুদ্ধে জেহাদ করছেন। এই আন্দেলনে তার শক্তি জনগন। তাই জনগনকে ভোট কেন্দ্র গিয়ে এ আন্দোলন সফল করতে হবে।তিনি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু কে উদ্দেশ্য করে বলেন আপনি ভন্ড প্রতারক জনগনের কাছে আপনার ভোট চাওয়ার কোন অধিকার নাই।

আমতলীর বিশিষ্ট সমাজ সেবক আ. সালাম হাওলাদারের সভাপতিত্বে কলেজ মাঠের বিশাল জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরগুনা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আ. মোতালেব, জেলা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি,মীর নুরুল হক , কাউন্সিলর হারুন ফকির, এ্যাড. হুমায়ুন কবির বাচ্চু, মুন্সী গোলাম মোস্তফা, সিদ্দিকুর রহমান মৃধা ,ইউ.পি সদস্য আবুল কালাম, আলতাফ হাং, সোহেল গাজীসহ অন্যান্যরা।
আইন-শৃংখলা বাহিনী, প্রশাসন ও নির্বাচনী দায়িত্বে কর্মরত কর্তা ব্যক্তিদের বরাত দিয়ে জনসভায় দেলোয়ার হোসেন আরও বলেন, আগামী ৫ জানুয়ারী দ্বিধাহীনভাবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ র্নিবাচন অনুষ্ঠিত হবে। তাই কোন ধরনের আশংকা না করে সকলে ভোট প্রদান করতে যাবেন।
তিনি বর্তমান সংসদ সদস্য ও সরকারদলীয় প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু’র গত পাঁচ বছরের কাজের সমালোচনা করে আরও বলেন, বরগুনা- ১ আসনের বরগুনা-আমতলী-তালতলী উন্নয়নের জন্য সরকার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। কোথাও উন্নয়নের ছোঁয়া লাগেনি। দুর্নীতি ও লুট-পাটকারীদের মুলোৎপাটন তার নির্বাচনী ওয়াদা।
আমতলী-তালতলীতে বিএনপি’র স্থানীয় অবস্থান সুদৃঢ় নয়। তাই প্রধান বিরোধী দল বিএনপি বিহীন নির্বাচনে আমতলী ও তালতলী উপজেলায় সেরকম প্রভাব পড়ছেনা বলে আলাপকালে স্থানীয় মাহবুবুর রহমান জানান। ভোটাররা আরও জানান, সাধারন মানুষ তাদের পছন্দের নেতৃত্ব নিয়ে মুখ খোলা শুরু করেছেন। স্বতন্ত্র প্রার্থী দেলোয়ারের বক্তব্য যারা শুনছে তারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন।

বরগুনা -১ আসনে এবারে সংসদ নির্বাচনে প্রধান প্রতিদ্ব›িদ্ব শমভু, দেলোয়ার ছাড়াও খলিলুর রহমান নামে বিএনএফ এর একজন প্রার্থী রয়েছেন।




