আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : থার্টে ফাষ্ট নাইটে সেবনের উদ্যেশে বহন করে নিয়ে যাবার সময় মঙ্গলবার রাতে পুলিশ দেশীয় মদ সহ ৩ যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানান গ্রেফতাকৃতরা হলো আদমদীঘির সান্দিড়া গ্রামের আনছার আলীর পুত্র সাকলাইন হোসেন রকি (২৮), গোলাম মোস্তফার পুত্র সাজেদুল ইসলাম (১৮) ও ইউপি সদস্য ফেরদৌস রহমানের পুত্র সুজাউল ইসলামসুরুজ (১৮)। থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান গ্রেফতাকৃতরা সান্তাহার থেকে মোটর সাইকেল যোগে সেবনের উদ্যেশে ৪ বোতল মদ বহন কওে নিয়ে যাবার সময় পুলিশ তাদেও গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




