ads

শনিবার , ২৯ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে চাঁদাবাজির মামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
জুন ২৯, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ

শেরপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে একটি পরিবারের বিরুদ্ধে ‘মিথ্যা চাঁদাবাজি’র মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ওই মামলার প্রতিবাদে ২৮ জুন শুক্রবার দুপুরে শ্রীবরদী উপজেলার খড়িয়া এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজ আদায়ের পর মসজিদের সকল মুসল্লি একত্রিত হয়ে মানববন্ধন শেষে এর বিচার দাবি করে বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ক্রয়কৃত একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘ আট বছর যাবৎ দ্বন্দ্ব চলছিলো। পরবর্তীতে জমির মালিকানা নির্ধারণে আদালতে মামলা চলমান আছে। কিন্তু হঠাৎ করে অবৈধ দখলদার মো. জাহের উদ্দিন বাদী হয়ে শেরপুর সি.আর আমলী আদালতে ৩২৩, ৩৮৫ ও ৫০৬ ধারায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন, যার নাম্বার ১৬২/২০২৪। এই ‘মিথ্যা’ মামলা দায়েরের পরই এলাকায় তোলপাড় চলছে।

মামলার আসামি মো. সুরুজ আলী বলেন, আমার ভাই সহেদ আলী পার্শ্ববর্তী জাহের উদ্দিনের পরিবারের অংশিমালিকানা জমি সাবকবলা করে নেন। সেই সময় বিক্রেতা আমাদের জমি মেপে বুঝিয়ে আমাদের দখলে দেন। কিন্তু এর পর হঠাৎ করে জাহের উদ্দিনের পরিবার আমাদের ক্রয়কৃত জমি জোর করে দখল করে নিয়ে ঘর তৈরি করে। পরবর্তীতে আদালতে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের অপেক্ষায় আছি এবং জোর করে দখলে গিয়ে আইনশৃঙ্খল পরিবেশ নষ্ট করিনি। কিন্তু হঠাৎ করে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়েছে। ওই মামলায় আমাদের নামে সমন জারি করা হয়েছে। এটা মেনে নেয়ার মতো নয়। আমরা এর ন্যায় বিচার দাবি করছি।

Shamol Bangla Ads

অপর আসামি ছহেদ আলী বলেন, আমি কৃষক মানুষ। কষ্টে কিনা জমি দখল পাচ্ছি না। আবার আমার বিরুদ্ধেই মিথ্যা চাঁদাবাজির মামলার আসামি করলো। আমি এর বিচার চাই।

অপরদিকে মামলার বাদী জাহের আলী বলেন, আমার বিরুদ্ধে তারা মামলা করেছে। তাই আমিও তাদের বিরুদ্ধে মামলা করেছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!