ads

সোমবার , ২৪ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৪, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ২৪ জুন সোমবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানায়।

Shamol Bangla Ads

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এরপর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের সালাম জানান।

এর আগে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধে প্রাণ দেওয়া শহীদ সেনা সদস্যদের সম্মানে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানেও তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে সেনাকুঞ্জে গার্ড অব অনার প্রদান করে এবং তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

Shamol Bangla Ads

ওয়াকার-উজ-জামান সেনা সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন রবিবার। পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে জেনারেলের ‘র‌্যাংক ব্যাজ’ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।

পরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় রাষ্ট্রপতি নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং তার সাথে সাক্ষাৎ করায় ধন্যবাদ দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!