ads

রবিবার , ২৩ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্ণামেন্টের খেলা উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৩, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেরপুরে জেলা পর্যায়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্ণামেন্ট ২০২৪। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ২৩ জুন রবিবার বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে ওই টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

Shamol Bangla Ads

ওইসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, কোচ-খেলোয়াড়, পরিচালক ও ডিএসএস-ডিএফএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবারের টুর্ণামেন্টে জেলার কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে গড়া ১৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলো দু’টি গ্রুপে ভাগ হয়ে নকআউট ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। জেলার চ্যাম্পিয়ন ও রানারআপ দল দু’টি পরিবর্তীতে বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।

Shamol Bangla Ads

রবিবারের উদ্বোধনী খেলায় শেরপুর সদরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা বনাম নালিতাবাড়ীর শহীদ মুক্তিযোদ্ধা কলেজ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলা শুরুর আগে প্রধান অতিথি ও অতিথিরা উভয়দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

Need Ads
error: কপি হবে না!