সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৬ কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে গঠিত যৌথবাহিনী তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে আইয়ুব আলী (৫০), লাকি গাজী (৩৭), নুর আলী মোড়ল (৪৫), সাইফুল ইসলাম (২৭), আজগর দফাদার (৩৫) ও লিটন তরফদার (৩৫)।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গাছ কাটা, ভাঙচুরসহ নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।




