গাবতলী (বগুড়া) প্রতিনিধি : প্রাথমিক সমাপনি পরীক্ষা পি এস সিতে গাবতলীর দুটি শিক্ষা প্রতিষ্ঠান অভাবনীয় সাফল্য আর্জন করেছে। গাবতলী আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল থেকে ১০ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে। ৮জন পরিক্ষার্থী জিপিএ-৫ আর্জনসহ সবায় পাশ করে। মঙ্গলবার স্কুল প্রঙ্গনে জিপিএ-৫ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ রায়হানুল হক রানাসহ অন্যন্য শিক্ষকবৃন্দ অপর দিকে বাইগুনি এম.আর.প্রাইভেট সেন্টারের শিক্ষার্থীরাও ব্যাপক সাফল্য অজর্ন করেছে। ৫০ জন পরিক্ষার্থীদের মধ্যে শতভাগ পাশসহ ৪২জন পরিক্ষার্থী জিপিএ-৫ আজর্ন করে। এদের মধ্যে সাংবাদিক মোজাফফর রহমানের মেয়ে মনিষা আকতার ও ভাগ্নে নাবিকুল ইসলামও জিপিএ-৫ অজর্ন করে।




