শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাধ্যমিক শিক্ষাসেবার মানোন্নয়নের লক্ষে শিক্ষা কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর আয়োজনে ৫ জুন বুধবার বিকেলে মাধ্যমিক শিক্ষা অফিসের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর।

সনাক নালিতাবাড়ীর সহ-সভাপতি জিন্নাত আরা জেনির সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কো-অপারেশনের সহকারী প্রধান কোরিন তেভোজ, অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড ইন বাংলাদেশ এর গভর্ন্যান্স এ্যান্ড হিউম্যান রাইটস প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, সনাক সদস্য রফিকুল ইসলাম, আব্দুল ফাত্তাহ, আমিনুল ইসলাম, আনিসুজ্জামান বাপ্পি, টিআইবি’র কো-অর্ডিনেটর আতিকুর রহমান, এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর হোজ্জাতুল ইসলাম, ক্লাস্টার কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম, এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার শাহজামাল, ইয়েস সদস্য অভিজিৎ সাহা, এসিজি সদস্য মিস্টার জিন্নাহ প্রমুখ।




