ads

শনিবার , ১ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেপালে আটক আনার হত্যার অন্যতম সন্দেহভাজন সিয়াম

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেনকে নেপালে আটক করার তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার (৩০ মে) নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র।

Shamol Bangla Ads

আটক সিয়াম এমপি আজিমের লাশ গুমে জড়িত ছিলেন দাবি করে ডিবির এক কর্মকর্তা বলেন, তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি আখতারুজ্জামান শাহীনের সহকারী হিসেবে কাজ করতেন।

তদন্ত-সংশ্লিষ্ট ডিবি সূত্র জানায়, সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এর মধ্যেই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ শুরু হয়েছে।

Shamol Bangla Ads

এছাড়া হত্যার ঘটনা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার সকালে একটি ফ্লাইটে তিনি নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!