ads

শনিবার , ১ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হজ করতে সৌদি পৌঁছলেন ৫৩ হাজার বাংলাদেশি

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজার ১৮০ জন বাংলাদেশি। মোট ১৩৬টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। আজ শনিবার (১ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বুলেটিনের তথ্য মতে, সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৪৩৩ জন।

এদিকে সৌদি আরবে মক্কা ও মদিনায় এখন পর্যন্ত ৮ বাংলাদেশি পুরুষ হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ছয়জন মক্কায় এবং দুজন মদিনায় মারা যান। সর্বশেষ গত ২৭ মে জামাল উদ্দীন নামে একজন মারা যান। তাঁর বাড়ি কক্সবাজার জেলার মহেশখালীতে।

Shamol Bangla Ads

চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!