দেশের বিভিন্ন স্থানে আজ ২৯ মে বুধবার সন্ধ্যায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাউলাইক।তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, আজ সন্ধ্যা ৭টায় মিয়ানমারে রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এর গভীরতা ছিল ৯৭ দশমিক ৭ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, দেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি ৫ দশমিক ৪ মাত্রার ছিল। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারের মাউলাইক।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৬।




