ads

বুধবার , ২৯ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাকিব খানের রজতজয়ন্তীতে অপু বিশ্বাসের রহস্যঘেরা পোস্ট

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৯, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন। ২৫ বছরে অপু বিশ্বাসের সঙ্গে করেছেন ৭২টি ছবি। মঙ্গলবার চলচ্চিত্রে শাকিবের রজতজয়ন্তী উপলক্ষে ভক্ত-অনুরাগীদের বিশেষ ভালোবাসায় পরিপূর্ণ ছিলেন তিনি। শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক স্ত্রী অপু বিশ্বাসও।

Shamol Bangla Ads

শাকিবকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। যদিও ক্যাপশনে কিছুটা রহস্যের জাল বুনেছেন তিনি।

অপু বিশ্বাস লিখেছেন, ‘৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং সন্তান আব্রাহাম খান জয়।’ এরপর শাকিব খানকে উদ্দেশ করে লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা।’

Shamol Bangla Ads

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ৭২টি ছবির কথা লিখে একসঙ্গে এই জুটিকে নিয়ে নির্মিত ছায়াছবির সংখ্যা বোঝানোর চেষ্টা করেছেন অপু বিশ্বাস। তার মধ্যে ‘কোটি টাকার কাবিন’ অন্যতম হিট সিনেমা। তবে শাকিবের সঙ্গে অপুর আরও অনেক হিট সিনেমা রয়েছে।

অনেকেই প্রশ্ন তুলেছেন, এতো হিট ছবির নাম থাকতে অপু কেনই বা ‘কোটি টাকার কাবিন’ সিনেমার নাম জুড়ে দিলেন? এছাড়া পোস্টে ‘বউ’ লিখে তিনি কী বোঝাতে চেয়েছেন, সেটিই আসল রহস্য!

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!