জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১১জন মনোনয়ন দাখিল করেছেন। ২মার্চ ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন-মাদারগঞ্জ বিএপির সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, জেলা বিএনপির সদস্য আতাউর রহমান আবু তালুকদার, আ’লীগের উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল ও পাট-বস্ত্র প্রতিমন্ত্রীর ছোট ভাই জেলা আ’লীগের সদস্য মির্জা গোলাম কিবরিয়া এবং স্বতন্ত্র শফিউল আলম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদের আ’লীগের নাজমা পারভীন মুন্নি, বিএনপির সদস্য ও পৌর কাউন্সিলর মাহমুদা বেগম মেরী, নুরুন্নাহার বেগম।
আ’লীগের সাইফুল ইসলাম ভাইস চেয়ারম্যান বিএনপির মিজানুর রহমান রতন, প্রফেসর আলমগীর, জামাতের সাংগঠনিক সম্পাদক শেখ সাদিউর রহমান। আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ৫মার্চ বাছাই এবং ১২মার্চ প্রত্যাহারের শেষ দিন।




