ads

সোমবার , ২৭ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘূর্ণিঝড় রেমাল : দেড় লাখ ঘর বিধ্বস্ত, নিহত ১০

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৭, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ

১৯ জেলায় তাণ্ডব চালিয়ে বাংলাদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল। তবে ক্ষতচিহ্ন রেখে গেছে কমবেশি সবখানে। এর আঘাতে প্রাণ হারিয়েছে অন্তত ১০ জন। দুর্গত এলাকায় ঝড়ে উপড়ে গেছে অসংখ্য গাছ। টানা বৃষ্টি, জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। এ ছাড়া বিভিন্ন স্থানে খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে প্রায় পৌনে তিন কোটি গ্রাহক।

Shamol Bangla Ads

ঘূর্ণিঝড় রেমাল-পরবর্তী পরিস্থিতি নিয়ে ২৭ মে সোমবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। এ সময় তিনি জানান, ঘূর্ণিঝড়ে মোট ১৯ জেলায় প্রায় ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫ হাজার ৪৮৩টি ঘরবাড়ি এবং আংশিক বিধ্বস্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৯২টি।

তিনি বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের ৬ কোটি ৮৫ লক্ষ টাকা সহযোগিতার জন্য দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ টি জেলায় ৩ কোটি ৮৫ লাখ নগদ টাকা। পাঁচ হাজার পাঁচশত মেট্রিক টন চাল ও পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার। এছাড়া শিশু খাদ্য কেনার জন্য ১ কোটি ৫০ লাখ টাকা সহযোগিতা করা হয়েছে। এসব সহযোগিতা ক্ষতিগ্রস্তের মোবাইল অ্যাকাউন্টে যাবে। বরাদ্দ অব্যাহত থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।

Shamol Bangla Ads

মহিবুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে ৯ হাজার ৪২৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে বা স্থায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ৮ লাখ মানুষ আশ্রয় নিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, রেমাল সোমবার সকালে প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড় এবং সবশেষে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে স্থল গভীর নিম্নচাপ আকারে দেশের মধ্যভাগে অবস্থান নেয়। এটি মঙ্গলবার আরও দুর্বল হয়ে বৃষ্টি ঝরিয়ে নিম্নচাপ আকারে আসামের দিকে চলে যাবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!