ads

বুধবার , ১৭ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৭, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ

শেরপুরে আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল বুধবার সকালে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ-এমপি মো. আতিউর রহমান আতিক।

Shamol Bangla Ads

পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ-এমপি মো. আতিউর রহমান আতিক। ওইসময় তিনি বলেন, মুজিবনগরের যুদ্ধকালীন বিপ্লবী সরকারই স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এ সরকার গঠনের মাধ্যমেই সদ্যজাত দেশটিকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করানো হয়। কাজেই বাংলাদেশের স্বাধীনতা ও মুজিবনগর দিবস বাঙালি জাতির ইতিহাসে মাইলফলক।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, জেলা বিএমএ সভাপতি ডা. এম এ বারেক তোতা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!