ads

সোমবার , ৮ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ১৩ হাজার পরিবার

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ৮, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ৮ এপ্রিল সোমবার সকালে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামহমুদ ভূঁইয়া।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, ইউপি সচিব শাহানাজ পারভীন, ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির প্রমুখ।

জানা গেছে, এ উপজেলার কাংশা ইউনিয়নে ২ হাজার ৪৪৭ টি, ধানশাইলে ১ হাজার ৬৮৮টি, নলকুড়ায় ২ হাজার ১৯৩টি, গৌরিপুরে ১ হাজার ২৩০টি, ঝিনাইগাতী সদরে ২ হাজার ১৭৫টি, হাতিবান্দায় ৯২৯, মালিঝিকান্দায় ১ হাজার ৯৬৫টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তার ইউনিয়নে মোট ২ হাজার ১৭৫ জনের মধ্যে এই চাল বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!