পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদর উপজেলার ১৪টি ইউনিয়নসহ পৌর এলাকায় নিজস্ব তহবিল থেকে প্রায় ২০ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু। ওইসময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আগাম ঈদ শুভেচ্ছা জানিয়ে সকলের আপদে-বিপদে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এরই ধারাবাহিকতায় ৭ এপ্রিল রবিবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে ওই উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। ওইসময় জেলা যুবলীগের সভাপতি ও কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক, কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান লিটন ও আছাদুজ্জামান লেবু, সংসদ সদস্য পুত্র রামিমসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু ওইসব এলাকার দলীয় নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করেন।

এ ব্যাপারে কৃষক লীগ নেতা আছাদুজ্জামান লেবু জানান, ঈদুল ফিতর উপলক্ষে সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু তার নিজস্ব তহবিল থেকে পৌর এলাকাসহ ১৪টি ইউনিয়নের হতদরিদ্র মানুষ এবং দলীয় নেতা-কর্মীদের মাঝে কয়েকদিন যাবত ঈদ উপহার বিতরণ করছেন।




