ads

রবিবার , ৭ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশেষ ভিজিএফের চাল পাচ্ছে দেড় লক্ষাধিক পরিবার

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৭, ২০২৪ ৮:৩৪ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলায় এবার বিশেষ ভিজিএফের চাল পাচ্ছে ১ লাখ ৫১ হাজার ৫৭২টি পরিবার। বিনামূল্যে প্রতি কার্ডের বিপরীতে ১০ কেজি হারে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৫১৫.৭২ মেট্রিক টন চাল।

Shamol Bangla Ads

৭ এপ্রিল রবিবার দুপুরে জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার এসএম আল-আমিন শ্যামলবাংলা২৪ডটকমকে ওই তথ্য জানান।

জেলা ত্রাণ ও পুনবার্সন অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ভিজিএফ কর্মসূচির আওতায় এবার জেলার ৫টি উপজেলার অনুকূলে দুঃস্থ ও অতিদরিদ্র ব্যক্তির মাঝে বিতরণের লক্ষ্যে ওই বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের জন্য ৭০ হাজার ৭৫৯টি কার্ডের বিপরীতে ৭০৭.৫৯ মেট্রিক টন, নালিতাবাড়ীতে একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের জন্য ৩২ হাজার ৭৪৩টি কার্ডের বিপরীতে ৩২৭.৪৩ মেট্রিক টন, শ্রীবরদীতে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের জন্য ২১ হাজার ৫০০টি কার্ডের বিপরীতে ২১৫ মেট্রিক টন, নকলায় একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের জন্য ১৩ হাজার ৯৪৩ টি কার্ডের বিপরীতে ১৩৯.৪৩ মেট্রিক টন এবং ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের জন্য ১২ হাজার ৬২৭টি কার্ডের বিপরীতে ১২৬.২৭ মেট্রিক টন চাল উপবরাদ্দ দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

ইতোমধ্যে ৫ উপজেলার ৫২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ওইসব চাল দুঃস্থদের মাঝে বিতরণের কাজ চলছে। ঈদের আগেই ওই বিতরণের কাজ শেষ করতে হবে।

Need Ads
error: কপি হবে না!