ads

বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পরিকল্পিতভাবে ব্যাংকে হামলা চালায় কুকি চিন : চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৪, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ

অল্প সময়ে বড় অঙ্কের টাকা জোগাড় করতেই কয়েকটি ব্যাংকে পরিকল্পিতভাবে এই হামলা চালায় কুকি চিন—এমনটা মনে করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা। বৃহস্পতিবার সকালে রুমা উপজেলা হাসপাতালে ব্যাংক ডাকাতির ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে দেখতে গিয়ে নুরে আলম এসব কথা বলেন। এর আগে তিনি ডাকাতি হওয়া বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংকের কার্যালয় পরিদর্শন করেন।

Shamol Bangla Ads

নুরে আলম মিনা বলেন, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনা একই ধরনের এবং একই চক্রের মনে হচ্ছে। ব্যাংকে ডাকাতির এই ঘটনা পূর্বপরিকল্পিত। ডিআইজি জানান, এপ্রিল মাসে কয়েকটি উৎসব থাকায় ব্যাংকে টাকা বেশি থাকার সুযোগে সন্ত্রাসীরা ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতে রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণ করা হয় সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে, তাঁকে এখনও উদ্ধার করা যায়নি। গত বুধবার ১২টার দিকে থানচি বাজারে সোনালি ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতের দল সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল লুট করে পালিয়ে যায়। আর এ ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক বিরাজ করায় নিরাপত্তা জোরদার করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে বান্দরবান সদর শাখা ছাড়া ছয়টি উপজেলার সব ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Need Ads
error: কপি হবে না!