ads

শনিবার , ৩০ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইনমন্ত্রী আনিসুল হকের ৬৯তম জন্মদিন আজ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অভিনন্দন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের ৬৯তম জন্মদিন আজ ৩০ মার্চ শনিবার। তিনি ১৯৫৬ সালের এই দিনে উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সিরাজুল হক এবং জাহানারা হকের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি টানা তিন দফায় আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এদিকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের ৬৯তম জন্মদিনে অভিনন্দন ‍ও শুভেচ্ছা বার্তা দিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এ্যাডভোকেট ইউসূফ হোসেন ‍হুমায়ুন ও সদস্য সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রাখছেন। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ নির্মাণে তার ভূমিকা আরও বেগবান হবে বলেও আশা প্রকাশ করেন তারা। এছাড়া তার জন্মদিন উপলক্ষে আরও অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ-এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক, সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।

Shamol Bangla Ads

জানা যায়, আনিসুল হকের বাবা অ্যাডভোকেট সিরাজুল হক আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ও বিশ্বস্ত ছিলেন। তিনি পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার বিরুদ্ধে ভারত সরকারের কাছ থেকে সহায়তা চাইতে ভারতে প্রবেশকারী প্রথম ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। তার মা জাহানারা হক ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ।
আনিসুল হক ঢাকার সেন্ট জোসেফ হাই স্কুল থেকে ও লেভেল সম্পন্ন করেছেন। এরপর তিনি ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে অ্যাডভান্সড লেভেল (এ লেভেল) সম্পন্ন করেন। এ লেভেল শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ (অনার্স) স্নাতকোত্তর শেষ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবিতে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে তিনি এলএলএম সম্পন্ন করেন। আনিসুল হক ১৯৮৭ সালের ১৮ ডিসেম্বর নূর আমতুল্লাহ রিনা হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৯১ সালের ২ জানুয়ারি তার স্ত্রী ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তার কোনো সন্তান নেই।

আনিসুল হক ১৯৮৫ সালের নভেম্বরে ঢাকা জেলা বারে ও ১৯৮৭ সালের নভেম্বরে বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। ২০০১ সালে তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসাবে নিবন্ধিত হন ও ২০১০ সালে বাংলাদেশ সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হন।

Shamol Bangla Ads

বাবার মৃত্যুর পর আনিসুল হক বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলার চিফ স্পেশাল প্রসিকিউটর হন। তার আইনজীবীর অধীনেই বঙ্গবন্ধু হত্যা মামলা শেষ হয় এবং এ দেশের সর্বোচ্চ আদালত রায় দেন। আনিসুল হক দুর্নীতি দমন কমিশনের চিফ কাউন্সেল ও স্পেশাল প্রসিকিউটর ছিলেন। আনিসুল হক ২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত পিলখানা হত্যা মামলার প্রধান প্রসিকিউটরও ছিলেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আনিসুল হক বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১২ জানুয়ারি তিনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান। একইভাবে তিনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৩ জানুয়ারি তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ৭ জানুয়ারি শপথ গ্রহণ করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনিসুল হক আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১০ জানুয়ারি টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য ও ১১ জানুয়ারি টানা তৃতীয়বারের মতো মন্ত্রী হিসেবে শপথ নেন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হন।

Need Ads
error: কপি হবে না!