ads

বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ফাঁসিতে ঝুলে ও বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা
মার্চ ২৮, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ফাঁসিতে ঝুলে ও বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু হয়েছে। ২৮ মার্চ বৃহস্পতিবার ভোরে পাঠাকাটা ইউনিয়নের দশকাহনীয়া গ্রামে শিলা বেগম (৫২) মারা গেছেন ফাঁসিতে ঝুলে। শিলা দশকাহনীয়া গ্রামের মজনু মিয়ার (৬০) স্ত্রী ও ৪ সন্তানের জননী।

Shamol Bangla Ads

অপরদিকে দুপুরের দিকে গণপদ্দী ইউনিয়নের পিপড়ীকান্দি দক্ষিণপাড়া গ্রামে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা গেছেন তোতা মিয়া (৭০) নামে এক কৃষক। সে একই গ্রামের জমশেদ আলীর পুত্র।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শিলা দীর্ঘদিন ধরে নানা শারিরীক সমস্যায় ভুগছিলেন। অনেক চিকিৎসায় তাঁর সুস্থ্যতা ফিরে না আসায় শিলা মানসিকভাবে ভেঙে পড়েন।

Shamol Bangla Ads

২৮ মার্চ বৃহস্পতিবার ভোরে সাহরী খাওয়ার পর নিজ শয়নকক্ষের ধন্যায় গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে মারা যায় শিলা। ভোরে পরিবারের লোকজন শিলাকে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া জানান, খবর পেয়ে শিলা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তোতা মিয়ার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Need Ads
error: কপি হবে না!