ads

বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসিহীন ম্যাচে কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার দাপুটে জয়

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৭, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধে ১ গোল হজম করে আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দারুণভাবে ঘুঁরে দাঁড়িয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়াই কোস্টারিকার জালে ৩ গোল দিয়ে আলবিসেলেস্তারা রীতিমতো দাপুটে জয় তুলে নিয়েছে।

Shamol Bangla Ads

বুধবার ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে মেসি খেলতে না পারলেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস মেমোরিয়াল কলিসিয়ামে বল দখলে বরাবরের মতোই দাপট দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। আক্রমণেও এগিয়ে ছিল তারা। তবে ম্যাচের ৩৪ মিনিটে হঠাৎ দুঃস্বপ্ন দেখে লিওনেল স্ক্যালেনির শিষ্যরা। ভাঙা রক্ষণে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন কোস্টারিকার ম্যানফ্রেড উগালদে।

দ্বিতীয়ার্ধে নিজেরা যে বিশ্বচ্যাম্পিয়ন ও অদম্য সেটিই জাহির করে আর্জেন্টিনা। একের পর এক গোল করে কোস্টারিকার জাল ছিন্নভিন্ন করে অ্যাঞ্জেল ডি মারিয়া, ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ।

Shamol Bangla Ads

৫২ মিনিটে ফ্রি কিক থেকে চোখধাঁধানো শটে গোল করে আর্জেন্টিনাকে ১-১ সমতায় ফেরান ডি মারিয়া। এর ৪ মিনিট পর ম্যাক অ্যালিস্টারের গোল। এই গোলটি ছিল নাটকীয়। দুইজনের হেডের পর শেষ হেড দিয়ে গোল করেন অ্যালিস্টার।

কোস্টারিকার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লাউতারো মার্টিনেজ। ৭৭ মিনিটে রদ্রিগো ডি পলের অ্যাসিস্টে ডান পায়ের দারুণ শটে গোল করেন তিনি।

Need Ads
error: কপি হবে না!