ads

সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দোলযাত্রা উৎসব উদযাপিত

স্টাফ রিপোর্টার
মার্চ ২৫, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৫ মার্চ সোমবার শহরের ইসকন মন্দির, হরি মন্দির, মা ভবতারা কালীমন্দির, গোপালজিউর মন্দির, অন্নপূর্ণা মন্দিরসহ বিভিন্ন মন্দির ও বাসাবাড়িতে সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ পূজা অর্চনা ও প্রার্থনা করেন।

Shamol Bangla Ads

সোমবার দোল পূর্ণিমার পূণ্যতিথির সকাল থেকেই হিন্দু ভক্তরা বিভিন্ন মন্দিরে গিয়ে রাধাকৃষ্ণের চরণে আবির, বাতাসা, কদমা নিবেদন করে পূজা অর্চনা করেন। ওইসময় হিন্দু নারীদের উলুধ্বনিতে শহর এলাকা মুখর হয়ে ওঠে।

এ সময় দেশ, জাতি ও বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনাশেষে দিনভর ভক্তরা একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে দেন।

Shamol Bangla Ads

এদিকে দোলযাত্রার পূণ্যতিথিতে শহরের মুন্সিবাজার এলাকার হরিমন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ গ্রহণ করেন। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!