ads

সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ২৫, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক্টরচাপায় মোস্তাফিজুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। ২৫ মার্চ সোমবার সকালে নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কের রাজনগর ইউনিয়নের নলজোড়া বাজারে ওই দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত মোস্তাফিজুর রহমান ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের জামান সরকারের ছেলে। তিনি নালিতাবাড়ীর তিনআনী বাজার ব্র্যাক শাখায় চাকরি করতেন।

জানা যায়, সোমবার সকালে একটি বাইসাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর রহমান। পরে বিপরীত দিক হতে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর মোস্তাফিজুরকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয়া জানান, নলজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন এনজিও কর্মী মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!