শেরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ মার্চ সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পদোন্নতিপ্রাপ্ত উপসচিব মুকতাদিরুল আহমেদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার এটিএম জিন্নাত আলী।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চের কালরাতে পাকবাহিনীর নৃশংস গণহত্যার উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।




