ads

মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিমান, অভিযোগ কোনো কাজে আসে না, বন্ধুর প্রয়াণে ফাহমিদা নবীর উপলব্ধি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৯, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ

‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’ ইত্যাদি গানগুলো এখনও ফিরে মানুষের মুখে মুখে। গতকাল প্রয়াত হয়েছে বহুল শ্রোতাপ্রিয় এই গানের গায়ক। কণ্ঠশিল্পী খালিদ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। সেই সূত্রে বন্ধুত্ব গড়ে উঠেছিল আরেক কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর সঙ্গে। বন্ধুর অনন্তের পথে যাত্রার পরের দিনই ভক্তদের অজানা অনেক স্মৃতি ফেসবুকে ভাগাভাগি করলেন ফাহমিদা নবী।

Shamol Bangla Ads

লিখলেন ‘সে গান গাইত সরলভাবে। জীবনের সরলতার আদলে। প্রাণবন্ত থাকত, চাইত হাসতে। কিন্তু প্রাণহীনতার আরেকটা দিক দেখেছি, যার কারণে স্যাড রোমান্টিক গানগুলো শ্রোতার হৃদয়ে একেকটা সুপারহিট গানের তালিকায় সুখের অনুভূতি। আমার আর খালেদের বেশ কয়েকটা ডুয়েট গান হয়েছে। “নিছক স্বপ্ন” অ্যালবামে। “ঘুমাও” গানটা তো অনেকের প্রিয় একটি গান। খালিদ বলত, নুমা, তুমি কিন্তু বেশ ভালো গেয়েছ! এখনো মনে পড়ে।’

ফাহমিদা জানান,খালিদ কিছুটা আড়ালে থাকলেও ছিলেন খোলামনের। গানপাগল মানুষ। তাঁর মধ্যে কোনো অহংকার ছিল না। সর্বশেষ তাঁরা একসঙ্গে আবার দ্বৈত গান করতে চেয়েছিলেন। ‘এই তো সেদিনই কথা হলো, আরও ডুয়েট গান করতে চায়। বললাম করব। আমেরিকায় ওর ছেলের গান শুনেছি বলে খুশি হলো। দেখা হবে সে কথাও হলো। ওর অকালে যাওয়া খুব কঠিন করে দিল আমাদের সবাইকে। মানে আমাদের শিল্পীদেরকে। জীবনের প্রতি উদাসীনতা কেউ রাখবেন না, ছোট–বড় সব শিল্পীকে বলছি। নিজেকে ভালোবাসুন। আমাদেরকে আমাদেরই দেখতে হবে’।

Shamol Bangla Ads

ফাহমিদা নবী লিখেছেন, ‘সত্যি বলতে কি, গান এখন হয় না। তাই জীবন নিয়ে অন্য কিছু ভাবুন। যেটুকু কাজ হয়েছে, তা নিয়ে যথেষ্ট মনে করে অন্য কিছু ভাবুন, কাজ করুন কিন্তু হতাশাগ্রস্ত হবেন না। গানের জন্য ভালোবাসা, ভাবনা, সুর, কথার গভীরতা লাগে, যা এখন করপোরেট কালচার! সেখানে গান হয় না, হয় অ্যাড মার্কেটিং! সেটাকে গান বলা যায় না!’

গত সপ্তাহে গায়ক সাদি মহম্মদের হঠাৎ চলে যাওয়া ব্যথিত হওয়া মন খালিদের চলে যাওয়ায় আরও বিষণ্ণ হয়ে পড়েছে। ফাহমিদা নবী লিখেছেন, ‘সাদি ভাইয়ের চলে যাওয়া আর খালিদের মৃত্যু আমাকে আরও বুঝিয়ে দিয়েছে, শ্রোতা যে আসনে কাউকে বসায়, তাঁর জন্য বহুদিন কাজ করতে হবে না, একটা ভালো গানই হয়তো যথেষ্ট মনে রাখার জন্য, ভালোবাসার জন্য। হৃদয়ে আসন তৈরি করার জন্য।’

বর্তমান সময়ে শিল্পীদের অনেককে দেখা যায় অভিমানী হতে। অভিমান করে কেউ কেউ আড়ালে থাকেন, গান থেকে দূরে থাকেন। কারণ, প্রাপ্য সম্মানটাও অনেক সময় পান না অনেকে। কেউ যোগাযোগ বন্ধ করে দেন। এ ক্ষেত্রে নিজেদের নিজেরাই ভালোবাসতে হবে। ফাহমিদা নবী লিখেছেন, ‘আমাদের প্রত্যেক শিল্পীকে ভালো থাকতে হবে। তাঁর নিজের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য। আমাকে আমারই দেখতে হবে। অভিমান, অভিযোগ কোনো কাজে আসে না। মনে রাখতে হবে। আমাদের কষ্ট আছে কিন্তু পাশাপাশি অনুসরণীয় হয়ে বাঁচতে হবে। আমাদের দেখে অনেক কিছু শেখে অনেকেই। তাই সাহসী এবং সুস্থ হয়ে চলতে হবে। যত দিন আয়ু! খালিদের বউ শামিমা আর একমাত্র সন্তান ওদের প্রতি সমবেদনা জানাচ্ছি। বন্ধু খালিদ ভালো থেকো ওপারে।’

Need Ads
error: কপি হবে না!