ads

বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বাসচাপায় শিশু নিহত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ১৪, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বাস চাপায় শুভ (১১) নামে এক শিশু নিহত হয়েছে। ১৩ মার্চ বুধবার সন্ধ্যায় উপজেলার নয়াবিল বাজার এলাকায় নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শুভ নয়াবিল গ্রামের আনোয়ার হোসেন ভুট্টু মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে ‘কিরণ ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস নালিতাবাড়ী থেকে বৈশাখী বাজারের দিকে যাচ্ছিল। ওইসময় শুভ রাস্তা পারপার হতে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!