ads

মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী প্রেসক্লাবের নবনির্বাচিত সাংবাদিকদের শপথ গ্রহণ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ১২, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নব নির্বাচিত সাংবাদিকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ রবিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে নব নির্বাচিত সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পদে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হয়।

Shamol Bangla Ads

কার্যনির্বাহী পরিষদের সব সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের উপদেষ্টা হাকাম হীরা।

নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সভাপতি বিপ্লব দে কেটু, মাহফুজুর রহমান সোহাগ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক এম সুরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুরুল আহসান, প্রচার ও দফতর সম্পাদক এম উজ্জ্বল, কল্যাণ তহবিল সম্পাদক রাকিবুল ইসলাম, কার্যকরী পরিষদ সদস্য প্রিন্সিপাল মুনিরুজ্জামান মুনির, মুঞ্জুরুল আহসান ও মোক্তার হোসাইন।

Shamol Bangla Ads

এর আগে গত ২৭ ফ্রেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে পানিহাতা মাঠে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

Need Ads
error: কপি হবে না!