শেরপুরের নালিতাবাড়ীতে মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৯ মার্চ শনিবার দুপুরে পৌরশহরের কণিকা ক্যাডেট একাডেমী প্রাঙ্গণে এই কমিটি গঠন করা হয়।

এতে গোজাকুড়া দাখিল মাদ্রাসার শিক্ষক সাইয়েদ কুতুবকে আহ্বায়ক ও তারাগন্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক আবু হানিফাকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির ৬ জন যুগ্ম আহ্বায়ক হলেন গড়কান্দা মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান , রাজনগর রহমানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক তাহেরুল ইসলাম, তারাগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক মীমা আক্তার শিমা, বাকি বিল্লাহ, কলসপাড় নঈমী দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল হান্নান ও রাজনগর রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মো : জাহাঙ্গীর আলম জুয়েল।

এছাড়াও কমিটির সদস্যরা হলেন ঘাকপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আজহারুল ইসলাম, কালাকুড়া নেছারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হাদিউল ইসলাম, রাজনগর রহমানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন, পাচগাও দাখিল মাদ্রাসার শিক্ষক ইসমাঈল হোসেন, পাঁচগাও দাখিল মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান, গুজাকুড়া দাখিল মাদ্রাসার শিক্ষক লুৎফর রহমান লিটন, রাজনগর রহমানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মো:শফিকুল ইসলাম, তারাগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মো: মানিক মিয়া ও তারাগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মো:আবু ছালেহ।




