পবিত্র মাহে রমজানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আওয়ামী লীগ নেতার ইফতার সামগ্রী পেয়েছে ৮০০ পরিবার। উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাদ মিয়ার উদ্যোগে ৯ মার্চ শনিবার সকালে তার বাড়িতে এসব সামগ্রী বিতরণ করা হয়।

মোহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাদ মিয়া।
ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ বকুল, পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনীরুজ্জামান মানিক, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু সাঈদ দেওয়ান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোরাদ মিয়া প্রমুখ।

ওই সময় পোড়াগাঁও ইউনিয়নের ৮০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী হিসেবে আধা লিটার তেল আধা কেজি চিনি, আধা কেজি ছোলা, আধা কেজি খেজুর ও আধা কেজি করে মুড়ি বিতরণ করা হয়।




