ads

সোমবার , ১১ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
মার্চ ১১, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ

শেরপুর সদরের চান্দেরনগর গেরামারার শাহাজামাল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ৯ মার্চ শনিবার রাতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার বাগানবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনিরুজ্জামান শেরপুর সদর উপজেলার চান্দেরনগর গেরামারার মো. মোফাজ্জলের ছেলে।

Shamol Bangla Ads

র‌্যাব জানায়, শেরপুর সদর উপজেলার চান্দেরনগর গেরামারার চান মিয়ার ছেলে শাহজামাল ও মনিরুজ্জামানদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত বছরের ৪ জুলাই বিরোধপূর্ণ জমিতে সুপারি গাছ লাগানো নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শাহজামালকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে শেরপুর জেলা হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহজাহান মারা যান।

ওই ঘটনায় শাহজামালের বাবা চাঁন মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। এরপর র‌্যাব-১ ও র‌্যাব-১৪ যৌথভাবে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে গ্রেফতার করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী বলেন, মনিরুজ্জামানকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!