ads

মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসরায়েলের অনুকরণে পুলিশ হাসপাতালে হামলা করেছে বিএনপি : সংসদে তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৭৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ইঙ্গিত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘ইসরায়েল গাজার হাসপাতালে হামলা করেছে। সেটির বিরুদ্ধে বিএনপি–জামায়াত কোনো কথা বলে নাই। বরং তার অনুকরণে পুলিশ হাসপাতালে হামলা করেছে। অ্যাম্বুলেন্সসহ ১৯টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে।’ সোমবার সংসদে উত্থাপিত ১৪৭ বিধির সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

Shamol Bangla Ads

এর আগে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব তোলেন সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাশেদ খান মেনন তাঁর বক্তব্যে সংসদের কিছু সদস্য ফিলিস্তিন দূতাবাসে গিয়ে সংহতি জানানোর প্রস্তাব করেন।

গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিবাদের কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আরব বিশ্বের রাষ্ট্রদূতেরা দেখা করেছিলেন। কারণ তাঁরা জানেন শেখ হাসিনা হচ্ছেন, মুসলিম বিশ্ব এবং বিশ্ব সংকটের সময় সমাধান দিতে পারেন। যারা মজদুর এবং জুলুমের শিকার হয় তাঁদের পাশে দাঁড়ান। এ জন্য তাঁরা সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী সেখানে তাঁদের পরামর্শ দিয়েছেন।’

Shamol Bangla Ads

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলার ঘটনা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা অবাক বিস্ময়ে দেখলাম, পৃথিবীর শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান (আমেরিকা) সেখানে গেলেন। গিয়ে নেতানিয়াহুর (ইসরায়েলি প্রধানমন্ত্রী) সঙ্গে কোলাকুলি করলেন এবং হামাসের নিন্দা করলেন। কিন্তু হাসপাতালে হামলা ও নারী–শিশু হত্যার নিন্দা তিনি করলেন না। ইসরায়েলি যে হাসপাতালে হামলা নিয়ে মিথ্যাচার করেছে তার সমর্থন করেছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা অনেক সময় পশ্চিমা গণমাধ্যমের রেফারেন্স টানি। আমি দেখলাম বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস বলেছে তারা স্বতন্ত্র জরিপ করেছে, সেখানে তারা বুঝতে পেরেছে হাসপাতালে হামলা হামাস চালিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যাচার। নেতানিয়াহুর সঙ্গে সুর মিলিয়ে তাদের গণমাধ্যমও একই কথা বলেছে।’

পশ্চিমা দেশগুলোতে ফিলিস্তিনের পক্ষে মিছিল না করার নির্দেশনা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘তারা বারে বারে মুক্ত গণমাধ্যম, মুক্তমত প্রকাশের স্বাধীনতার কথা বলে। সেখানে ফ্রান্সের আইনমন্ত্রী একধাপ এগিয়ে বলেছেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলা অপরাধ হিসাবে গণ্য হবে। অথচ তারা মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে এবং মাঝে মধ্যে আমাদের মতো দেশগুলোতে মতপ্রকাশের জন্য পরামর্শ দেয়। এ ঘটনার পরে পরামর্শ দেওয়ার নৈতিক অধিকার তাদের নেই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘নেতানিয়াহু হিটলারের চেয়েও জঘন্য রূপ ধারণ করেছেন। সে মানবতার শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের থামাতে হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ আন্দোলন হলে পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হবে:… পরবর্তী সংবাদ নগদ লেনদেনবিহীন সমাজ সহজ করবে উন্নয়ন: প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads