ads

রবিবার , ১০ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রমজানের শেষ ১৫ দিন এক ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১০, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ

আসন্ন রমজান মাসের শেষ ১৫ দিন মেট্রো ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। তবে প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনো পরিবর্তন হবে না। রবিবার বিকেলে রাজধানীর ইস্কাটনে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

Shamol Bangla Ads

রমজানে সময় শেষে বাড়তি এক ঘণ্টা চলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যাত্রী চাহিদা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এমএএন ছিদ্দিক বলেন, ‘ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এ ক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না। ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে।’

Shamol Bangla Ads

নারীদের জন্য আরেকটি কোচ বাড়ানো সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে ৬টি কোচ চলছে, ভবিষ্যতে ৮টি কোচ চালু না হওয়া পর্যন্ত নারীদের জন্য আলাদা কোচ বাড়ানো সম্ভব না।’

অন্যদিকে আসন্ন ঈদ-উল-ফিতরের দিন মেট্রোরেল চলাচল করবে না বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, ‘গতবারের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। রমজান মাসেও যথারীতি শুক্রবারই সাপ্তাহিক বন্ধ থাকবে।

Need Ads
error: কপি হবে না!