ads

রবিবার , ১০ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্ট্রেলিয়ায় রমজানের চাঁদ দেখা গেছে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১০, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। অর্থাৎ, আগামীকাল সোমবার (১১ মার্চ) অস্ট্রেলিয়ায় শা’বান মাসের শেষ দিন। সে হিসেবে মঙ্গলবার (১২ মার্চ) রমজানের প্রথম দিন হতে যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটি। রবিবার এক প্রতিবেদনে খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।

Shamol Bangla Ads

এতে জানানো হয়, ইমামদের ফেডারেল কাউন্সিল, ফতোয়া ও শরীয়াহ বিভাগের সঙ্গে সমন্বয় করে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি জানিয়েছেন, সোমবার শা’বান মাস শেষ হবে। মঙ্গলবার থেকে দেশটিতে রোজা শুরু হতে যাচ্ছে।

ভৌগলিক অবস্থান এবং চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া প্রায়ই বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে।

Shamol Bangla Ads

অস্ট্রেলিয়া পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য দেশের তুলনায় সময়ের দিক দিয়ে এগিয়ে রয়েছে দেশটি। ফলে পশ্চিম গোলার্ধে যেসব দেশ রয়েছে সেগুলোর তুলনায় অস্ট্রেলিয়ায় ইসলামিক চন্দ্র মাস আগে শুরু হয়।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে আজ পবিত্র রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির রয়্যাল কোর্ট সাধারণ মানুষকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। আরব আমিরাতও তাদের জনগণকে একই আহ্বান জানিয়েছে।

Need Ads
error: কপি হবে না!