ads

শনিবার , ৯ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সংসদ সদস্য ছানু ও শহিদুল সংবর্ধিত

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার
মার্চ ৯, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: ছানুয়ার হোসেন ছানু ও শেরপুর-৩ ( শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম কে এবার একই সাথে সংবর্ধনা দিয়েছে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। ৮ মার্চ শুক্রবার রাতে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক
মাঠে ওই সংবর্ধনা দেওয়া হয়। ওইসময় ব্যবসায়ীদের তরফ থেকে তাদের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয়।

Shamol Bangla Ads


সংবর্ধনার জবাবে সংসদ সদস্য ছানুয়ান হোসেন ছানু তাকে নির্বাচিত করায় ব্যবসায়ি মহলসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে বেিলছিলাম সংসদে শেরপুরের উন্নয়নের কথা বলবো এবং সে লক্ষে এলাকায় কাজ করবো। সেই প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করছি। ইতোমধ্যে সংসদে শেরপুরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও রেল পথ স্থাপনের দাবি তুলে ধরেছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে শেরপুরে অনেক কিছু হয়েছে। কিন্তু শেখ হাসিনা ও তার পরিবারের কোন সদস্যের নামে আজও কোন প্রতিষ্ঠান গড়ে উঠেনি। তাই শেরপুর শহর এলাকায় এবার শেখ কামাল আইটি হাইটেক পার্ক প্রতিষ্ঠার কাজ চলছে। স্মার্ট সরকারের সহযাত্রী যেন শেরপুরও হয়-তা বাস্তবায়নে কাজ করছি। তিনি বলেন, উন্নয়নের স্বার্থে বেদাবেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো।
সংবর্ধিত আরেক সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম তার নির্বাচনি এলাকাসহ সমগ্র জেলার উন্নয়নে সবার সাথে মিলে
কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ‘ র সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জাম রওশনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহম্মদ কিবরিয়া লিটন ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন চেম্বার পরিচালক কানু চন্দ চন্দ্র। চেম্বার পরিচালক রাজন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত ও সহ- সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেনসহ পরিচালকগন, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অন্যন্যা ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগনসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। দ্বিতীয় পর্বে সংস্কৃতিসেবী ইউসুফ আলী রবিনে সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী আকাশ সেন, তৌফা ও লুইপা।

Need Ads
error: কপি হবে না!