ads

বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারে তৃতীয় দিনের অভিযান চলছে

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ

শেরপুরের স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তৃতীয় দিনের মতো অভিযান চলছে। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যের নেতৃত্বে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

Shamol Bangla Ads

তৃতীয় দিনের অভিযানকালে শহরের নারায়ণপুর মহল্লার আবেদা-হাসিনা জেনারেল হাসপাতাল, সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনোস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় সিলগালা করা হয়। এছাড়া মহসিনীয়া ডায়াগনোস্টিক সেন্টার ও আবেদীন জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার বিভিন্ন কাগজপত্র সমন্বয় না থাকায় ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওইসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেনসহ জেলা স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এ নিয়ে গত তিন দিনে শেরপুরের বিভিন্ন এলাকায় ১১টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিলগালাসহ জরিমানা আদায় করা হল।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য জানান, অবৈধ ও নিয়ম ভঙ্গকারী সকল ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের এ অভিযান চলমান থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!