টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও তার ২ ছেলে নিহত হয়েছেন। ৩ জুন মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতি পারা বাইপাস এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় ওই হৃদয়বিদারক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও তার দুই ছেলে মারা যান। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।




