ads

সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর মহারশি নদীতে একটি সেতুর অভাবে দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের অদূরে মহারশি নদীর ডাকাবরে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ১৫ গ্রামের মানুষ। এ নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি উঠে দেশ স্বাধীনের পর থেকেই। বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু দীর্ঘ ৫২ বছরেও তা বাস্তবায়িত হয়নি।

Shamol Bangla Ads

ডাকাবর গ্রামের সাইফুল ইসলাম, মোসলেম উদ্দিন,সোলাইমান, শহিদুল ইসলাম, মোতালেব হোসেনসহ স্থানীয়রা বলেন, নির্বাচনের সময় এলে এ নদীর উপর সেতু নির্মাণ করে দেয়ার নাম করে শুধু আমাদের কাছে ভোট নেয়। কিন্তু নির্বাচনের পর কেউ আর খোঁজখবর নেন না। নদীর উপর একটি সেতুর অভাবে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

জানা গেছে, ডাকাবর রামেরকুড়া, নুনখোলা, শালচুড়া, ডেফলাই, নলকুড়া, গজারিকুড়া, ফাকরাবাদ, বনকালি, মরিয়মনগর, ভারুয়া, জারুলতলা, বাঐবাধা, কুসাইকুড়াসহ ১৫টি গ্রামের হাজারও মানুষ প্রতিদিন ওই পথে যাতায়াত করে থাকে। কিন্তু এ নদীর উপর সেতু না থাকায় শুষ্ক মৌসুমে বাসের সাঁকো ও বর্ষা মৌসুমে পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে উপজেলা সদরে আসতে হয়। ওই সময় স্কুল-কলেজের কোমলমতি শিশু কিশোররা যাতায়াতের সময় চরম ভোগান্তির শিকার হতে হয়। এলাকায় উৎপাদিত কৃষি পণ্য সঠিক সময়ে বাজারজাত করতে কষ্টসাধ্য হয়ে পড়ে। গরু ছাগল পারাপারে কৃষকদের হতে হয় নানা বিড়ম্বনার শিকার।

Shamol Bangla Ads

নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান বলেন, এ নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি উঠে দেশ স্বাধীনের পর থেকেই। এ নদীর উপর একটি সেতু নির্মাণের বিষয়ে বিভিন্ন সময় উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আবেদন নিবেদনও করা হয়েছে। বিভিন্ন সময় জনপ্রতিনিধিও প্রশাসনের কাছ থেকে আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন, এ নদীর উপর একটি সেতু নির্মাণের বিষয়ে প্রকল্প প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে নির্মাণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!